• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাচোলে কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ উপকরণ বিতরণ 

     swadhinshomoy 
    18th Dec 2025 5:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ হেলাল উদ্দীন, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার ও প্রদর্শনীর সার, বীজ ও উপকরণ বিতররণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার এক হাজার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনা ও প্রদর্শনীর সার, বীজ ও সংরক্ষণ উপকরণ বিতররণ কর্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রাকিবুল আলমসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, ২০২৫-‘২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় হাইব্রীড ও উফশী ধান এবং গম বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও উপকরণ বিতরনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, ১০০ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি হাইব্রীড ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। আবার ৮০০ জন কৃষক ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার পাবেন। অন্যদিকে ১০০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, ৭ কেজি জিপসাম,  বীজ সংরক্ষনের জন্য ড্রাম ৩ টি ও একটি সাইনবোর্ড প্রদান করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031