মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের চলমান অপা-রেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে দুইজনকে গ্রে-প্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই জগৎজ্যোতি দাস, এসআই নাজমুল হক মামুন, এসআই মোঃ সিকান্দর আলী ও এসআই পিযুশ চন্দ্র দেবনাথ অংশ নেন।
এ সময় গ্রেপ্তার করা হয় শামীম আহমেদ (৩২)কে তিনি সাবেক প্রচার সম্পাদক, দক্ষিণ রনিখাই ইউনিয়ন ছাত্রলীগ এবং উপজেলার গৌরিনগর গ্রামের মৃত ইরশাদ আলী। আব্দুল মতলিব ওরফে মতিন (৫৫), তিনি সাবেক সভাপতি দক্ষিণ রনিখাই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, সে পূর্ব বর্ণি গ্রামের মৃত আব্দুল গফুর পুত্র।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৯, তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫, জিআর নং-২৫০/২০২৫ অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত/২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), শফিকুল ইসলাম খান। তিনি বলেন এ অভিযান অব্যাহত থাকবে

