জাকির হোসেন হাওলাদার,দুমকী পটুয়াখালী প্রতিনিধি :
সাবেক ছাত্রনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্রের নির্মম শিকার জিয়া পরিবার। তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্মম নির্যাতনে তিনি আজ অনেক অনেক অসুস্থ হয়ে চিকিৎসাধীন। ইতিমধ্যে দল মত নির্বিশেষে দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাঁর সুস্থতা কামনা করে প্রতিনিয়ত দোয়া মোনাজাত করে যাচছেন। সকলের একটি আশা অচিরেই মহান আল্লাহতালা তাকে যেন সুস্থতা দান করেন। দেশের জনগণের আশা খালেদা জিয়া সুস্থ হলেই বাংলাদেশ সুস্থ হবে। ২১ ডিসেম্বর বিকাল ৩টায় গাজীপুরের টঙ্গীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গাজীপুর মহানগর আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মৎস্যজীবী জননেতা আমিনুল ইসলাম বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে ও আব্দুস সালাম ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবি দল নেতা তরিকুল ইসলাম মধু, লোকমান হোসেন হাওলাদার, আলাউদ্দিন সিকদার, সালাম মাঝি, হালিম বেপারী, নূর ইসলাম মন্টু সহ স্থানীয় যুবদল, বিএনপি, মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনিসুর রহমান আনিস আরোও বলেন,আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষে ভোট দিয়ে দেশ ও জনগণের চির শত্রু রাজাকার আল বদরদের পদদলিত করতে হবে।পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

