• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে সরকার :- মৎস্য ও প্রাণিসম্পদ সচিব 

     swadhinshomoy 
    22nd Dec 2025 4:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি:

    সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চুনারুঘাটে উপকারভোগীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
    রবিবার (২১ ডিসেম্বর) চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, গ্রাম পর্যায়ে প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে, যা গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. তাহের হোসাইন। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মো. জাহিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন ।
    অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বকনা ছাগল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031