চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার দিলীপ কান্তি নাথ:
এই বাহনে আনা হচ্ছে আরপিপি’র বিকল একটি ট্রান্সফরমার। যেটি দৈত্যকার। এটি সংস্কারের উদ্যেশ্যে নেয়া হবে ঢাকায়। তাই রাঙ্গুনিয়ার গোডাউন ওয়াশা জেটি দিয়ে নৌপথে নেয়ার জন্য আনা হচ্ছে। শুধুমাত্র বিশাল ক্রেন গাড়িতে উঠাতেই লেগে গেছে দুইদিন। এরপর তিনদিন ধরে কচ্ছপ গতিতে আগাতে আগাতে ভোবানিমিল এসে বেশ কিছু চাকা ফুটা হয়ে বিকল হয়ে পড়ে গাড়িটি। এতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এটিকে।
এদিকে এই গাড়ির কারণে এই তিনদিন কাপ্তাই সড়কে অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসে। পুরো সড়ক দখল করে রাখা দৈত্যকার ট্রান্সফরমার বহনকারী গাড়িটির কারণে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকে থাকতে দেখা গেছে যাত্রী ও চালকদের। আশেপাশে বিকল্প সড়কগুলোতেও যানজট লেগে যেতে দেখা গেছে। অতিরিক্ত গাড়ির কারণে ধুলাবালি উড়ে পরিবেশের বিপর্যন্ত অবস্থা।
তবে আশার কথা শুনালেন দায়িত্বে থাকা আবদুল আওয়াল নামের এক শ্রমিক। রাতের মধ্যেই গোডাউন নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এটি নামাতেও এক দুইদিন লাগতে পারে বলে জানান তিনি।

