swadhinshomoy
27th Dec 2025 1:03 pm | অনলাইন সংস্করণ Print
আদর আলী, পঞ্চগড় প্রতিনিধি:
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।
কমে এসেছে দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধানও। রোদের দেখা মিলছে অনেক দেরিতেও। যার ফলে বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি দায়িত্ব পালনে হিমসিম খাচছে। কষ্টসাধ্য হচ্ছে চোরাচালান ঠেকানো। শীতের তীব্রতা বাড়ায় কন কনে ঠাণ্ডায় জবুথবু হয়ে আছে পঞ্চগড়ের মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া দিনমজুর এবং আশ্রয়হীন ছন্ন ছাড়া মানুষ। প্রচণ্ড ঠাণ্ডায় বেঁচে থাকাই যেনো দায়। এছাড়া ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না দিনের আলোর। আর সে কারণে দোকানপাঠ,অফিস আদালত, স্কুল কলেজসহ থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। পঞ্চগড়ের হাট বাজারে নেই মানুষজন। শীত যেনো পুরোটাই আঁচড়ে পরেছে উত্তরের এই জেলায়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

