• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনপি প্রার্থী মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী 

     swadhinshomoy 
    27th Dec 2025 1:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফকির হাসান, ছাতক থেকেঃ-

    আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, (ছাতক-দোয়ারাবাজার) আসনে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজানুর রহমান চৌধুরী।
    মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

    বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন।

    এ সময় ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ ও দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ উপস্থিত ছিলেন।

    মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

    বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ– ৫ আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী পক্ষে উনার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি ঢাকা অবস্থান করছি। আমার পক্ষে আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031