আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার সরকারপাড়া হরিবাসরে অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
খোকার পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন ধুনট উপজেলা যুবদলের নেতা ফিরোজ মাহমুদ ।
ধুনট উপজেলা যুবদলের নেতা ফিরোজ মাহমুদ বলেন,
“হরিবাসর আমাদের গ্রামীণ ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা। এখানে মানুষের আত্মিক প্রশান্তি ও সামাজিক বন্ধনের চিত্র ফুটে ওঠে। আমাদের নেতা আলহাজ্ব জানে আলম খোকার পক্ষ থেকে এই আয়োজনকে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষ। সহায়তা পেয়ে আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানে আলম খোকার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
এ ধরনের মহতী উদ্যোগে এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

