সালাউদ্দীন মুন্না, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হেলাল।
আজ ২৭ ডিসেম্বর (রবিবার) সকালে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মুহাম্মদ জিয়াউদ্দীনের হাতে মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রামে বিভাগের প্রার্থীদের মধ্য প্রথম মনোনয়ন জমা দান ব্যক্তি তিনি।
উল্লেখ্য, ব্যারিস্টার মীর হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মিডিয়া সেল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ জিয়া উদ্দীন পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন। মনোনয়নপত্র জমা দানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন উনি দেশে নেমেছেন ওই দিন থেকে সকল ধরনের দুর্যোগ-দুর্বিপাক অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।

