• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পূর্ব কলাদীর ৪০ বছরের লোহার ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে অন্তত দুই হাজার পরিবার 

     swadhinshomoy 
    28th Dec 2025 5:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশেষ প্রতিনিধি,মোঃ তপছিল হাছান:

    চাঁদপুরের মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশপুর ও পূর্ব কলাদীর মাঝ দিয়ে বয়ে চলা ঝমঝম খালের ওপর নির্মিত প্রায় ৪০ বছর পুরোনো একটি লোহার ব্রিজ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির মাঝের অংশ ধসে পড়লে এটি দিয়ে চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে পূর্ব কলাদীসহ আশপাশের অন্তত দুই হাজার পরিবার চরম ভোগান্তিতে পড়েছে এবং কয়েকটি গ্রামের সঙ্গে সদর বাজারের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।
    সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ বাইশপুর, দশপাড়া, ভাঙারপাড়, লক্ষ্মীপুর, চর লক্ষ্মীপুর, দগরপুর, ধনারপাড়, বেলুতি, খাদেরগাঁও, লামচরী, ছোট লক্ষ্মীপুর ও বড় লক্ষ্মীপুরসহ অন্তত ১০–১২টি গ্রামের মানুষ নিয়মিত এই ব্রিজ ব্যবহার করতেন। সময় কম লাগায় প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৯০০ পরিবারের সাধারণ মানুষ ও শিক্ষার্থী এই পথ দিয়ে যাতায়াত করতেন। ব্রিজ ভেঙে পড়ায় এখন তারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
    বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কোনো রোগী অসুস্থ হলে তাকে স্ট্রেচারে করেও ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হতে হচ্ছে—যা রোগী ও স্বজনদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
    এলাকাবাসী জানান, তিন দশকের বেশি পুরোনো এই ব্রিজটি বর্তমানে মেরামতের অযোগ্য। কয়েক মাস আগে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে সাবেক সহকারী কমিশনার (ভূমি) নিলয় রহমান সাময়িকভাবে বাঁশ দিয়ে সংস্কারের ব্যবস্থা করলেও তা স্থায়ী সমাধান হয়নি। একাধিকবার সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
    দক্ষিণ বাইশপুর এলাকার বাসিন্দা পলাশ রায় ও ফারুক গাজী বলেন,
    “এই ব্রিজ দিয়ে পূর্ব এলাকার বহু গ্রামের হাজারো মানুষ চলাচল করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, বিষয়টি তাকে অবহিত করা হয়েছে এবং তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
    উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান বলেন,
    “ব্রিজটি মতলব পৌরসভার অধীনে। পৌর কর্তৃপক্ষ দায়িত্ব নিতে না পারলে আমাদের দপ্তর থেকেও বিষয়টি দেখা হবে।”
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম বলেন,
    “ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিরাপত্তার স্বার্থে ব্রিজটি দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    এলাকাবাসীর জোর দাবি, ঝুঁকিপূর্ণ এই লোহার ব্রিজের পরিবর্তে দ্রুত একটি নতুন ও টেকসই সেতু নির্মাণ করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031