নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইল কেন্দ্রীয় শহিদ মিনারে আমরন অনশন কর্মসূচির আজ( ২৮ ডিসেম্বর) তৃতীয় দিন অতিবাহিত করলো তার অনুসারীরা। প্রচন্ড শীত উপেক্ষা করে আমরন অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তাঁরা।
সরেজমিনে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে কেদ্রীয় শহিদ মিনারে গিয়ে দেখা যায়, নড়াইল সদর থানা বি এন পি’ র সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক,সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,পৌর বি এন পির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান সহ দলীয় নেতা কর্মীরা গায়ে কাফনের কাপড় জড়িয়ে অনশনে বসেছেন।তাদের দাবী
দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন জেল খেটেছেন। তাঁর জনপ্রিয়তা রয়েছে অথচ তাঁকে মনোনয়ন দিয়ে আবার তা পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে, এটা তারা মানতে পারছে না। তাঁরা চান, মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক।
এর পূর্বে
মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে মো. মনিরুল ইসলামের সমর্থকরা অনশন শুরু করে।
প্রথমে ৪ জন সমর্থক অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধীক সমর্থক আমরন অনশনে যোগ দেন। এদিকে ৭২ ঘন্টা অতিবাহিত হলেও প্রচন্ড শীতে আমরন অনশনে থাকা ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেয়া হয় এবং ১ জনকে স্যালাইন দেয়া হয়েছে। অনশন কর্মসূচি’র খবর পেয়ে মো. মনিরুল ইসলাম দ্রুত ছুটে যান। এসময় অনশনরতদের পানি এবং শরবত খাইয়ে তা ভাঙতে অনুরোধ করলেও তারা সরে যাননি।
উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ৯৪ নড়াইল-২ সংসদীয় আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে এ আসনে গত (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করে দলটি। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের জায়গায় ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয়া হয়।

