• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় নির্বাচন থেকে সরে গেলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মনিরা শারমিন 

     swadhinshomoy 
    29th Dec 2025 2:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)মনোনীত প্রার্থী মনিরা শারমিন।২৮ ডিসেম্বর রোববার এই ঘোষণা দেন তিনি।ফেসবুক পোস্টে মনিরা শারমিন লিখেছেন,নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় গড়া দল জাতীয় নাগরিক পার্টি ছিল গণ-অভ্যুত্থান পরবর্তী একমাত্র মধ্যপন্থী রাজনীতির ভরসাস্থল।এই দল থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ আসনে আমি মনোনীত প্রার্থী হয়েছিলাম। তবে মনোনয়নপত্র পাওয়ার আগে আমার জানা ছিল না যে,এই দল জামায়াতের সাথে ৩০টি আসনে সমঝোতা করবে।আমি জানতাম,৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তিনি আরও উল্লেখ করেন,যেহেতু এখন দলের অবস্থান পরিবর্তন হয়েছে,তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি।আমি এনসিপি-র স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী।দলের প্রতি আমার দায়বদ্ধতা আমি ভঙ্গ করিনি,কিন্তু এই মুহূর্তে দলের চেয়ে গণ-অভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।পদত্যাগের বিষয়ে তিনি লিখেছেন,আমি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি।এনসিপি কারও একার সম্পত্তি নয়। এটি শীর্ষ নেতৃত্বের যতটুকু,তার চেয়ে অনেক বেশি আমার। আজ পর্যন্ত এমন কিছু বলিনি বা করিনি যাতে দল বিতর্কিত হয়।তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে আমি রাজনীতি করতে চাই না,ক্ষমতায়ও যেতে চাই না।এর আগে গত ১০ ডিসেম্বর নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।ঘোষিত তালিকায় নওগাঁ-৫ (সদর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেয়া হয়।এছাড়া নওগাঁ-১ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস,নওগাঁ-২আসনে দলটির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী,নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র উরাও,নওগাঁ-৪ আসনে দলটির জেলা কমিটির সদস্য আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। এদিকে, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031