• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারী-৪ আসনে ১৩ সহ জেলায় ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল 

     swadhinshomoy 
    30th Dec 2025 4:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী,জেলা প্রতিনিধিঃ

    নীলফামারী-৪ সৈয়দপুর- কিশোরগঞ্জসহ জেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র  ১৩ প্রার্থীসহ মোট ৩৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট উপজেলাগুলোর সহকারী রিটার্নিং অফিসারদের কাছে এসব আবেদনপত্র জমা দেন প্রার্থীরা।

    ​মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনএফ ও বাসদসহ (মার্ক্সবাদী) বিভিন্ন দলের প্রার্থীরা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন।

    ​এবারের নির্বাচনে নীলফামারীর চারটি আসনে বেশ কয়েকজন হেভিওয়েট ও আলোচিত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন:
    ​নীলফামারী-২ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
    ​নীলফামারী-১ বাংলাদেশ ন্যাপ-এর চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

    ​নীলফামারী-২ (স্বতন্ত্র) জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিনহাজুল ইসলাম মিনহাজ,জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ আরও অনেকে।

    ​নীলফমারী-৪ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,জাতীয় পাটির শিল্পপতি আলহাজ্ব ছিদ্দিকুল আলম,জামায়াতে ইসলামীর হাফেজ আব্দুল মুনতাকিম ও স্বতন্ত্র রিয়াদ আরফান রানা সরকার ৷

    ​রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি আসনে মোট ৪৪ জন  মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ৩৪ জন প্রার্থী। এর মধ্যে নীলফামারী-১ আসনে ১০ জন
    ​নীলফামারী-২ আসনে ০৭ জন
    ​নীলফামারী-৩ আসনে ০৪ জন
    ​নীলফামারী-৪ আসনে ১৩ জন।


    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। এছাড়া মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রার্থীকে বিধিমালা মেনে চলার আহ্বান জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031