• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনবাগে ভ্রাম্যমাণ আদালত: মাটি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা দণ্ড 

     swadhinshomoy 
    31st Dec 2025 1:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধিঃ.

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির টপ সয়েল কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টার দিকে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মামুন নামের এক মাটি ব্যবসায়ীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। তিনি জানান, ফসলি জমির টপ সয়েল কাটার ফলে জমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
    তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি ও টপ সয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031