• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড 

     swadhinshomoy 
    31st Dec 2025 5:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুকসুদপুর প্রতিনিধি:

    গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে কাজী ইমরান (৪৩) নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার বেলা ১১টার সময় উপজেলা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর গ্রামের আ. রাজ্জাক কাজীর ছেলে। কাজী ইমরান তার দোকানে মরা গরুর পঁচা মাংস বিক্রির জন্য আনলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।
    পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পান।

    এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031