• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লৌহজংয়ে শীতের তীব্রতা:খোলা আগুনে শীত নিবারণ, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ 

     swadhinshomoy 
    31st Dec 2025 5:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

    তীব্র শীতের কবলে পড়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা।ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন।বিশেষ করে দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ।শীত থেকে বাঁচতে সড়কের পাশে খোলা আগুন জ্বালাতে দেখা যাচ্ছে অনেককে।
    শুকনো পাতা, কাগজ ও আবর্জনা পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা চলছে।

    ভোর ও সকালবেলা কনকনে ঠান্ডা আরও তীব্র হয়ে উঠছে।দিনমজুর,রিকশাচালক ও শ্রমজীবীরা দলবেঁধে আগুন পোহাচ্ছেন।অনেক বয়স্ক মানুষকেও খোলা আকাশের নিচে আগুন সেঁকতে দেখা গেছে।পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে তাদের।
    শীতের কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে দিনমজুরদের আয় কমে যাওয়ায় বেড়েছে দুশ্চিন্তা।
    স্থানীয়দের ভাষ্য,গত কয়েকদিনে শীতের প্রকোপ হঠাৎ বেড়েছে।

    ঘন কুয়াশায় সকালে যান চলাচলও কমে যাচ্ছে।ফলে জীবিকা নির্বাহে ভোগান্তি আরও বাড়ছে।সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন অসহায় ও বয়স্করা।তাদের অনেকের গায়ে পর্যাপ্ত গরম কাপড় নেই।এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন পরিস্থিতি নিয়ে।

    তারা দ্রুত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন।
    বিত্তবান ও সমাজের সহানুভূতিশীল মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।শীতবস্ত্র ও মানবিক সহায়তা জোরদার হলে স্বস্তি মিলবে বলে আশা।
    অসহায় মানুষের পাশে দাঁড়ালেই এই দুর্দিনে কিছুটা মানবিকতা ফিরবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031