• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

     swadhinshomoy 
    31st Dec 2025 5:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    আদম আলী সাতক্ষীরা
    জেলা প্রতিনিধিঃ

    সাতক্ষীরার নারকেলতলায় অবস্থিত “আল-হিকমাহ মডেল মাদরাসা”য় বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩১শে ডিসেম্বর) সকাল-১০ টায় মাদরাসা’র হল রুমে সহকারি শিক্ষক (ইংরেজী) গোলাম আজম এর সঞ্চালনায় ও অধ্যক্ষ মুহা: জিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আল-হিকমাহ মডেল মাদরাসা’র সম্মানিত চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ।

    প্রধান অতিথি তার বক্তব্য বলেন “আগামী প্রজন্মকে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার বিকল্প নেই। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য “আল-হিকমাহ মডেল মাদরাসা” কাজ করে যাচ্ছে। তাই সচেতন অভিভাবকের কাছে উদাত্ত আহ্বান আপনার কোমলমতি সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের উপর আস্থা রাখুন।”

    সভাপতির সমাপনী বক্তব্যে উপস্থিত অভিভাবকদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ গ্রহন করেন। এছাড়া মজলুম সাতক্ষীরাবাসিকে তাদের সন্তানদের “আল-হিকমাহ মডেল মাদরাসায়” ভর্তি করানোর জন্য আহবান জানান।

    ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গুণিজন, মাদরাসা’র সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সম্মানিত অভিভাবক মন্ডলী এবং উক্ত মাদরাসার সকল স্তরের ছাত্র-ছাত্রী।

    এ সময় প্লে গ্রুপ থেকে দাখিল ৮ম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031