• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ 

     swadhinshomoy 
    01st Jan 2026 6:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
    গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে এসব গবাদিপশু জব্দ করে।
    বিজিবি সূত্রে জানা যায়, জহুরপুরটেক বিওপি থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু, ওয়াহেদপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি গরু, জহুরপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।
    এছাড়া শিংনগর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি থেকে একই উপজেলার মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করা হয়।
    জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। পরে এসব গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031