• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলার সেরা নির্বাচিত 

     swadhinshomoy 
    03rd Jan 2026 12:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

    সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জেলা শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত করা হয়েছে।
    ১ জানুয়ারী( বৃহস্পতিবার) ২০২৬ সাতক্ষীরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় জেলার স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ অবদান ২০২৫ সফলতায় আনুষ্ঠানিক ভাবে সম্মননা স্বারকে সংবর্ধনা প্রদান করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আরিফ বিল্লাহ, পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, এমটিইপিআই শেখ মেফতাউল হক প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান জানান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ সকল পর্যায়ের স্বাস্থ্য সেবা দানকারী ও সেবা গ্রহণকারীদের সম্মিলত প্রচেষ্টায় এ সফলতা পেয়েছে৷ এ ধরণের সাফলতা অব্যহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031