• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আলীকদমে শ্রমীক দলে আয়োজনে খকমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় 

     swadhinshomoy 
    03rd Jan 2026 1:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​মুরাদুল ইসলাম,আলীকদম, বান্দরবান প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করেছে বান্দরবানের আলীকদম উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।
    ​আজ বৃহস্পতিবার ০১/০১/২০২৬ আলীকদম উপজেলার দলীয় কার্যালয়ের এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়।
    ​মাহফিলে আলীকদম উপজেলা শ্রমিক দলের আহবায়ক সুরুত আলম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তাঁর প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
    ​অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি প্রার্থনা করা হয়।
    ​উক্ত দোয়া মাহফিলে আলীকদম উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031