• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মেহেন্দিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    03rd Jan 2026 3:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃসাইদুল ইসলাম তানবীর স্টাফ রিপোর্টার:

    ‎বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ‎ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহিন শিকদার,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিজল বেপারির, উদ্যোগে,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যমুনা কাশেম,৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী বেপারী,স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম বেপারির সার্বিক ব্যবস্থাপনায় সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৮টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
    ‎দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
    ‎এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের নেতা জামাল বেপারী, বাবলু শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    ‎আয়োজক নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031