• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় তাজা আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ 

     swadhinshomoy 
    03rd Jan 2026 4:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রাম থেকে একটি পুরোনো আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় (১ জানুয়ারি) উপজেলা সদরের দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বসতবাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, আর্টিলারি শেলটি উদ্ধারের পর স্থানীয় সেনা ক্যাম্পকে অবহিত করা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

    এ সময় এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করা হয়। দৌলতপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, উদ্ধার করা আর্টিলারি শেলটি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর পাঠানো হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবে।
    এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উদ্ধার করা আর্টিলারি শেলটি বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে।

    পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031