• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চরফ্যাশন আবদুল্লাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

     swadhinshomoy 
    03rd Jan 2026 4:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    ভোলা প্রতিনিধি॥
    সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাশন উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (০২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ভোলা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের আবদুল হাকিম আলী বকসি বাড়ি দরজা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ও আব্দুল্লাহপুর ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা আবু তাহের।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান বকসি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজ বকসি, যুবদলের সাবেক সহ সভাপতি বাশার বকসি, যুগ্ম সম্পাদক বাকের সর্দার, ফরিদ বকসি, যুবদল নেতা বাহাউদ্দীন বকসি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাত্তার মুন্সীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031