• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরের চৌগাছায় বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    03rd Jan 2026 6:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    যশোরের চৌগাছা উপজেলার ১ নং ফুলসারা ইউনিয়নের চান্দাআফরা বাজারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘রুহের মাগফিরাত’ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার বিকালে ফুলসারা ইউনিয়ন সেক্রেটারির (বিএনপি)বিশেষ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
    অনুষ্ঠানে ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মান্নানের (বিএনপি) সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
    মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত’ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
    বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়।
    দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031