• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাবনা-০৩ আসনের এমপি প্রার্থী রাজা’র মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা 

     swadhinshomoy 
    04th Jan 2026 10:43 am  |  অনলাইন সংস্করণ Print

    গিয়াস উদ্দিন সরদার,পাবনা প্রতিনিধিঃ

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা,ফরিদপুর) আসনে ধানের শীষের ভোট চেয়ে বঞ্চিত হয়ে গণধিকার পরিষদের ট্রাক প্রতিকের প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

    শনিবার (৩ জানুয়ারি) পাবনার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জেলার পাঁচটি আসনের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রাজার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

    জানা গেছে,পাবনা ট্যাক্স অফিসে প্রয়োজনীয় কাগজপত্র গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে পৌঁছাতে না পারায় তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

    এ ব্যাপারে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অবৈধ ঘোষিত মনোনয়ন দাখিলকারী প্রার্থী আপিল করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি ঢাকার নির্বাচন কমিশনে আপিল করলে এ ব্যাপারে কমিশন ওই প্রার্থীর মনোনয়নের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি।

    এ ব্যাপারে আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা জানান, আমি আমার মনোনয়নপত্রের ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়ন বৈধ হবে।

    অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি’র (ধানের শীষ) মো. হাসান জাফির তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মুহাম্মদ আলী আছগার, জাতীয় পার্টির (লাঙ্গল), নাদিম মোহাম্মদ ডাবলু ,স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) কে,এম,আনোয়ারুল ইসলাম। গণফোরাম মনোনীত প্রার্থী (উদীয়মান সূর্য) সরদার আশা পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশর (হাতপাখা) মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী (ঈগল)মো. মাহবুবুর রহমান জয় চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031