• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে ফসলি জমি কেটে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত ৩ জনকে জরিমানা করেছে 

     swadhinshomoy 
    04th Jan 2026 10:53 am  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটার ম্যানেজারসহ ৩জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।

    আজ ৩ জানুয়ারি শনিবার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় স্থানীয় একটি ইট ভাটার জন্য ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।

    অভিযানে এসএফসি ব্রিকস-এর ম্যানেজার চন্দন মজুমদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

    এছাড়াও কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকায় মো: লিটন মিয়া ও মো: রুবেল মিয়া নামের দুই ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনে উক্ত আইনের ৮৯ ধারায় ১০,০০০/- টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031