মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
শিশুদের মাঝে শীতের আনন্দ ভাগাভাগি করে নিতে হযরত খলিফা শাহ (রাঃ) হেফজখানা ও হযরত শাহ জালাল (রাঃ) এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন।শীতের আমেজে তাঁদের মাঝে উষ্ণতার পরশ বিলি করার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের দাবি করেছেন, চট্টগ্রাম ডিভিশনের আহ্বায়ক রাহাত হাসান।এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি,মাদ্রাসার ওস্তাদগণ এবং সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।আহ্বায়ক রাহাত হাসান বলেন,শহরাঞ্চলে সবাই কমবেশি শীতবস্ত্র পাই,গ্রামাঞ্চলে পাই না বললে চলে।শহরাঞ্চলের চাইতে গ্রামাঞ্চলের শীতের পরিমাণ বেশি হওয়ায়, এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সকাল থেকে বিভিন্ন গেইমের আয়োজন করা হয়।যাতে স্বেচ্ছাসেবক’রা শিশুদের সাথে তাঁদের ফেলে আসা শৈশবের আনন্দ ফিরে পাই।শেষে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

