উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: রেজাউল করিমঃ
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রত্নাপালং ইউনিয়নের আওতাধীন ৫নং ওয়ার্ডের বাশবনিয়া পাহাড় ও করইবনিয়া এলাকায় পৃথক দুটি নারী সমাবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী উপস্থিত থেকে দ্বীনি ও সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করেন।
সমাবেশ দুটি সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর দায়িত্বশীল মাওলানা হারুন রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর জনাব হযরত মাওলানা আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রত্নাপালং ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুল ইসলাম সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল ফজল বলেন,
“একটি আদর্শ সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, দ্বীনি শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মায়েদের সচেতন ভূমিকা অপরিহার্য। ইসলামী আন্দোলনের সফলতার জন্য নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ আজ সময়ের দাবি।”
বিশেষ অতিথি মাওলানা শামসুল ইসলাম বলেন,
“ইসলাম নারীদের সম্মান ও মর্যাদা দিয়েছে। বর্তমান সমাজে নানা অবক্ষয় থেকে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে দ্বীনি শিক্ষায় নারী সমাজকে আরও অগ্রগামী হতে হবে।”
সমাবেশে বক্তারা নারী সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলা, সন্তানদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা, সামাজিক কুসংস্কার ও অনৈতিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সমাজের শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য উপস্থিত নারীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ওয়ার্ড ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরাও উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।

