• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত 

     swadhinshomoy 
    04th Jan 2026 4:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার,
    নবী ওয়ালিউল্লাহ

    শিবগঞ্জ
    “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬
    পালিত হয়েছে।

    ৩ জানুয়ারি শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

    অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ কাজল রানা।

    এছাড়াও অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপকারভোগী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    বক্তারা তাঁদের বক্তব্যে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি মানবিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031