swadhinshomoy
04th Jan 2026 5:27 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ নাজিম উদ্দিন (নিজাম), কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মৈশারচর গ্রামের শতাধিক শীতার্ত ও স্বল্পআয়ের এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় নাজমুল হাসান।
তাঁর উদ্যোগে মৈশারচর গ্রামের শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, “আমি আপনাদের সন্তান। এমপি-মন্ত্রী হই বা না হই, আমি সবসময় আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো। এই কনকনে শীতে ভালোবাসা ও উষ্ণতার ছোট্ট উপহার হিসেবে আপনাদের সাথে এই কনকনে শীত ভাগাভাগি করে নিতে এ শীতে সামান্য কম্বল বিতরণ করে আমি আপনাদের সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ, যেকোনো বিপদ-আপদে আপনারা আমাকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং পাশে থাকার চেষ্টা করবো।”
নাজমুল হাসান বলেন, সুস্থ থাকুন, উষ্ণ থাকুন, এই শুভকামনাই রইল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৈশারচর ওয়ার্ডের সদস্য মো.রমজান আলী প্রধান, যুবনেতা হানিফ আবির, রাজা মিয়া, মানুন, জাকির, ছিদ্দিক, ছাত্রনেতা কাউসারসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

