• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন 

     swadhinshomoy 
    04th Jan 2026 5:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম,হুমায়ুন কাদির
    নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

    রোববার (০৪ জানুয়ারি ২০২৬) যাচাই-বাছাই কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

    বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
    ১. ইয়াসের খান চৌধুরী — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
    ২. আনোয়ারুল ইসলাম চান — বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)
    ৩. লুৎফুর বারী হামীম — গণফোরাম
    ৪. সাইদুর রহমান — ইসলামী আন্দোলন বাংলাদেশ
    ৫. হাসমত মাহমুদ তারিক — জাতীয় পার্টি

    বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন—
    ১. হাসিনা খান চৌধুরী — ভোটার তালিকার অসংগতির কারণে
    ২. মামুন বিন আব্দুল মান্নান — ভোটার তালিকার অসংগতির কারণে
    ৩. ডা. এ. আর. খান — ঋণখেলাপি হওয়ায়
    ৪. পিন্টু চন্দ্র বিশ্ব শর্মা — ভোটার তালিকার অসংগতির কারণে
    ৫. শামছুল ইসলাম — ঋণখেলাপি হওয়ায়
    রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসারে মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে অসংগতি কিংবা আইনি বাধা পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

    এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী দিনে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031