• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, ৩ জনের বাতিল 

     swadhinshomoy 
    04th Jan 2026 5:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী,
    ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, ৩ জনের বাতিল
    ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    রোববার (০৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এর নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

    যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমাকারী ১০ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়।

    এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস (আল্লামা মমিনুল হক) প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার ১% স্বাক্ষর কম থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    মনোনয়নপত্র বৈধ হওয়া বাকি প্রার্থীরা হলেন, খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী আনোয়ার উল্লাহ ভূঞা ও জাতীয় পার্টির প্রার্থী মোতায়ের হোসেন চৌধুরী।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ১জনের স্থগিত, ৩ জনের বাতিল এবং ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031