• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান, দুইজনের কারাদণ্ড 

     swadhinshomoy 
    05th Jan 2026 3:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন বিশেষ প্রতিনিধি শেরপুরঃ

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ঝরনা ও গারো পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
    শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
    অভিযানকালে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ৪টি অটোভ্যান ও ১টি বালুবোঝাই মাহিন্দ্রা জব্দ করা হয়।
    দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ এপ্রিল শেরপুর জেলার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনক্রমে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সকল বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়।
    তবে নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ঝরনা ও গারো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন,
    “নিয়মিত অভিযানের ফলে অবৈধ বালু উত্তোলন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।”
    তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031