• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তানোরে গভীর নলকূপে তালা উত্তেজনা 

     swadhinshomoy 
    05th Jan 2026 4:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি:

     

    রাজশাহীর তানোরে দেশীয় অস্ত্র নিয়ে দুই দিনে দুটি গভীর নলকূপে তালা মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ও রোববার কামারগাঁ ইউনিয়ন ইউপির ছাঐড় মৌজায় ঘটে গভীর নলকূপে তালা মারার ঘটনাটি। এঘটনায় গভীর নলকূপের দুই অপারেটর ওয়াসিম ও শামিউল বাদী হয়ে আজিজুল, এরশাদ, মোজাফফর ও যুবলীগ নেতা মিজানুর সহ ৯/১০ জনের নাম উল্লেখ করে রোববার দুপুরের দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় স্থানীয়সহ বাদি বিবাদীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে আশঙ্কা কৃষকদের।

    অভিযোগে উল্লেখ, বিগত ২০২৪ সালের শেষের দিকে উপজেলার কামারগাঁ ইউপির ছাঐড় মৌজায় অবস্থিত দুটি গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পান ওয়াসিম আকরাম ও শামিউল ইসলাম। নিয়োগ পাওয়ার পর গভীর নলকূপের আওতায় কৃষকদের নিয়ে কমিটি করে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে। এঅবস্থায় গত শনিবার অভিযুক্ত মোজাফফর, আজিজুল ও মিজানের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে শামিউলের গভীর নলকূপে তালা মারার চেষ্টা করলে কৃষকদের বাঁধর মুখে চলে আশে তারা।

    ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে বক শিকারীর মৃত্যু
    ৪ জানুয়ারি, ২০২৬
    শামিউল জানান, আমি গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পাওয়ার পর ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু হঠাৎ গত শনিবার মোজাফফর ও আজিজুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমার গভীর নলকূপে তালা মারতে আসে। কিন্তু স্থানীয় কৃষকদের প্রতিরোধে তারা তালা মারতে পারেনি। গত বোরো মৌসুমে বিঘায় ১২০০ টাকা হারে চাষাবাদ করে কৃষকরা। সেচের পানি নিয়ে কোন সমস্যা নেই। তারপরও নানা অজুহাতে তারা এসব করছে।

    আরেক অপারেটর ওয়াসিম আকরাম জানান, আমিও নিয়োগ পেয়ে গভীর নলকূপের আওতায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে সেচ কার্যক্রম চলছে। হঠাৎ করে রোববার সকালের দিকে দেশীয় অস্ত্র নিয়ে গভীর নলকূপে তালা মারে। আমি ৯৯৯ কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অবশ্য তার কিছু আগে কৃষকরাই তালা ভেঙে ফেলে।

    কৃষক আব্দুল জানান, পুলিশ আশার পর মোজাফফর বলে আজিজুল কে মেরে চার লাখ টাকা কেড়ে নিয়েছে। জবাবে পুলিশ আজিজুল কে বলে চার লাখ টাকা নিয়ে কেন ডিপের তালা ভাঙ্গতে আসলেন । জবাবে আজিজুল বলে আমি সিটি হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম বলে তাল বাহানা করে।

    অভিযুক্ত মোজাফফর জানান, আমরা মসজিদ ও মাদ্রাসার নামে গভীর নলকূপ পরিচালনার কথা বলেছিলাম। কিন্তু তারা আমাদের কথা না শোনার কারনে তালা মারা হয়েছে। আপনি কি গভীর নলকূপে তালা মারতে পারেন কিনা জানতে চাইলে তিনি জানান, সবার স্বার্থে করা যায়।

    এছাড়াও গরু ব্যবসায়ী আজিজুল কে মালার মোড়ের পশ্চিমে পিটিয়ে ব্যবসার চার লাখ টাকা কেড়ে নিয়েছে আব্দুল, আইয়ুবরা।

    আব্দুল, আইয়ুব জানান, দিনে দুপুরে চার লাখ টাকা মেরে কেড়ে নিতে পারবে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। আমাদের কে ফাঁসাতে বা হয়রানি করার জন্য এসব অপবাদ দিচ্ছে। পুলিশকেও বলেছিল টাকার বিষয়ে। কিন্তু কোন সঠিক প্রমান দিতে পারেনি।

    যুবলীগ নেতা মিজানুর রহমান জানান, আমি এসব বিষয়ে কিছুই জানিনা। অভিযোগে আমাকে ফাঁসানোর জন্য নাম দেয়া হয়েছে।

    স্থানীয়রা জানান, গভীর নলকূপে সেচ কার্যক্রমে কোন ঘাটতি নাই। মারপিট ও টাকা খোয়া যাওয়া এসব সব মিথ্যা অপপ্রচার। সঠিক ভাবে গভীর নলকূপ পরিচালিত হচ্ছে সেটা অনেকের সহ্য হচ্ছে না। মুলত কমিটি করা নিয়ে দ্বন্দ্বের জেরে এসব হয়েছে।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান জানান, আমি শহরে আছি, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031