• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাভারে কভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু 

     swadhinshomoy 
    05th Jan 2026 5:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাভার আশুলিয়া প্রতিনিধী, শরিফ মিয়াঃ

    সাভারে দ্রতগামী একটি কভার্ড ভ্যানের চাপায় আব্দুর রহমান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় ঢাকামুখী লেনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার ময়নাল হকের ছেলে। অন্যদিকে‌ ঘাতক কাভার্ডভ্যানটি সাভারের হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানা একেএইচ গার্মেন্টসের পন্য পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে শিমুলতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুর রহমান। এসময় একেএইচ গার্মেন্টসের একটি দ্রুতগামী কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বৃদ্ধ পথচারী আব্দুর রহমানকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031