• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মেহেরপুরে কনকনে শীতে মানুষের জীবনযাত্রা বিপর্যয়ের মুখে 

     swadhinshomoy 
    05th Jan 2026 6:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    মেহেরপুর প্রতিনিধি (০৫-০১-২৬)
    মেহেরপুরে কনকনে শীত আর শৈত্য প্রবাহে মানুষের স্বাভাবিক জীবনযাপন বিপর্যয়ের মুখে পড়েছে। শীতে সবচেয়ে বেশি কাবু হয়ে থাকে বয়স্ক মানুষ ঊঝ শিশুরা। তীব্র শীত ও ঘন কুয়াশায় সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। চরম দুর্ভোগে পড়েছেন দীনমজুর ও নিম্ন-আয়ের মানুষ। ইতোমধ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন।

    জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, শীত নিবারণে মানুষকে বিভিন্ন স্থানে আগুন পোহাতে দেখা যাচ্ছে। পাশাপাশি জীবির্কা নির্বাহের জন্য বাহিরে বের হলেও সোয়েটার, জ্যাকেট, শাল-চাদর, মাফলার-কানটুপিসহ গরম জামা-কাপড়ে ঢেকেছে নিজেদের শরীর। অন্যদিকে শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশার প্রকোপ ও শৈত্য প্রবাহ। যানবাহনগুলোকে দিনের বেলায়ও হেডলাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে। দিন মজুরেরা দুমুঠো খাবার জোগাড়ের লড়াই করছেন এই প্রচন্ড শীতের ভেতরেও।

    চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সকাল ৯ টায় এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। এ অবস্থা আরো কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031