• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামে স্ক্র্যাপ জাহাজে ডাকাতের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত 

     swadhinshomoy 
    05th Jan 2026 7:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম :
    চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাত দলের হামলায় দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় অবস্থিত কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে ডাকাত দলের সদস্যরা জাহাজে প্রবেশ করে। জাহাজে দায়িত্বে থাকা দুই প্রহরী খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ ডাকাতদের বাধা দিতে গেলে তারা গুরুতর আহত হন এবং পরে মারা যান।
    নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ। তারা দুজনই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা।

    চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, ডাকাতির ঘটনায় দুই গার্ড নিহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।

    কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার
    আবু সাজ্জাদ মুন্না জানায়, ‘রাতের সময় জাহাজে ডাকাত দল ওঠে এবং গার্ডরা প্রতিরোধ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।’ নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031