• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে শীতের ভোরে পত্রিকা বিক্রেতাদের পাশে দাঁড়াল খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন 

     swadhinshomoy 
    05th Jan 2026 7:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতের ভোর। তখনো শহরের অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় জীবিকার তাগিদে ঘর ছেড়ে বের হন পত্রিকা বিক্রেতারা। এমন শীতার্ত মানুষের হাত উষ্ণ করতে এগিয়ে এসেছে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন।

    সোমবার (৫ জানুয়ারি) ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের একটি পত্রিকা এজেন্সি পয়েন্টে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

    খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ‘শীতের এই সময়ে সবচেয়ে কষ্টে থাকেন ভোরে কাজে বের হওয়া মানুষগুলো। পত্রিকা বিক্রেতারা নীরবে দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের কষ্ট খুব কমই চোখে পড়ে। সেই উপলব্ধি থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

    কম্বল হাতে পেয়ে আবেগাপ্লুত পত্রিকা বিক্রেতা বকুল সরকার বলেন, ‘ভোরের ঠান্ডায় শরীর জবুথবু হয়ে যায়। অনেক সময় শীতের কারণে কাজ করাই কঠিন হয়ে পড়ে। এই কম্বল শুধু শীত নিবারণের নয়, আমাদের জন্য ভালোবাসারও উপহার।’

    স্থানীয়রা বলছেন, শীতের দিনে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করছে।

    এ সময় গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবিরসহ অন্যান্য পত্রিকা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031