• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূঞাপুরে পুলিশ সদস্য মোঃ সোহরাব আলীর অবসর সংবর্ধনা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    05th Jan 2026 7:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
    টাঙ্গাইলের ভূঞাপুর থানায় দায়িত্ব পালনকারীপুলিশ সদস্য মোঃ সোহরাব আলীর অবসর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ভূঞাপুর থানা কম্পাউন্ডে থানা পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে মর্মস্পর্শী পরিবেশ সৃষ্টি হয়। অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্য টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের বাসিন্দা। অনুষ্ঠানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ মনজুরুল আলম।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় ৪০ বছর ধরে মোঃ সোহরাব আলী একজন কর্তব্যপরায়ণ, সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিদায় মুহূর্তে সহকর্মীরা গভীর মর্মাহত হন। ওসি মোঃ সাব্বির রহমান সোহরাব আলীর দীর্ঘ ও সফল চাকুরিজীবন এবং অনন্য অর্জনের জন্য তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। প্রধান অতিথি এসপি মোঃ মনজুরুল আলম তাঁর দায়িত্বশীলতা ও নিষ্ঠার প্রশংসা করেন। বক্তারা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি থানা পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সদাচরণের কথাও স্মরণ করেন। সংবর্ধনা শেষে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে বিদায় দেওয়া হয়। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরিদ হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে থানার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031