আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া
সাভার ও আশুলিয়ার প্রায় সব এলাকাতেই গ্যাস সিলিন্ডার নিয়ে গত কয়েকদিন যাবত অভিযোগের পাহাড় জমেছে। সাভার ও আশুলিয়ার কোথাও সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। প্রায় দ্বিগুন দামে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে গ্যাস সিলিন্ডার। এতে অনেকটাই অশান্তি ও দুর্ভোগে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।এ বিষয়টি নিয়ে প্রতিদিন বেড়েই চলেছে সাধারণ মানুষের ক্ষোভ। দ্রুত সরকারের হস্তক্ষেপ হোক কামনা করেছে সাধারণ মানুষ। এ ব্যাপারে আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, কোনভাবেই সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে দেওয়া হবে না। আজ থেকেই সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা শুরু হবে। এ সময় তিনি সকল গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের সতর্ক করে বলেন, আপনারা সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করুন অন্যথায় অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

