• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডাঃ মনীষাকে সমর্থন জানিয়ে গনতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংবাদ সম্মেলন 

     swadhinshomoy 
    06th Jan 2026 3:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুমন দেবনাথ, বরিশাল প্রতিনিধি

    বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মনীষাকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৫ জানুয়ারি সোমবার সকাল ১১টায় বাসদ বরিশাল জেলা কার্যালয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৯শে ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংখ্যাগরিষ্ঠ দলের উপস্থিতিতে বরিশাল-৫ আসনের প্রার্থী বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বরিশাল জেলা শাখার অন্যতম সংগঠক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর কবির মুকুল, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, শহিদুল শেখ, সুজন আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

    সংবাদ সম্মেলনে বক্তারা লুটেরাদের বৃত্ত ভেঙে দেশপ্রেমিক প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে সংসদে পাঠানোর জন্য গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত ও বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানানোর আহবান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031