• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আল্লাহর দেয়া এই জমিনের মাটিতে রুমিন ফারহানা’র ভয় পাওয়ার কিছুই নেই 

     swadhinshomoy 
    06th Jan 2026 4:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    খ,ম,জায়েদ হোসেন (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

    ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আল্লাহর দেয়া এই জমিনের মাঠিতে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনারা দেখেছেন গত ৫ আগস্টের পর কীভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি, মামলা বাণিজ্য, টাকা না দিলে মামলায় ঢুকাইয়া দেওয়ার বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলেছিলাম। এই সত্য কথা পছন্দ হয় নাই।’
    সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।
    রুমিন ফারহানা বলেন, ‘বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে, আর সরকারে থাকলে সত্য কথা তিতা লাগে। আমার কাজ সত্য বলা, আমি সত্যই বলে যাব। এক বছর আগে চাঁদাবাজি ও মামলা বাণিজ্য, বালু ব্যবসা, মাটি ভরাট, দোকান দখল নিয়ে কথা বলেছিলাম, তখন আমাকে বলা হয়েছে- এ রকম বললে চলবে না।’
    তিনি তার সঙ্গে থাকা কর্মী ও জনগণের উদ্দেশে বলেন, ‘মার্কা আমার যেটাই হোক, আপনারা আছেন তো? তাহলে আল্লাহর ওপর ভরসা করে বলি, জমিনের মাটিতে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই।’
    রুমিন ফারহানা বলেন, ‘আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে সাহসের পক্ষে।’
    এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সরাইল-আশুগঞ্জের রাস্তাঘাটের এত দুর্দশা চিন্তা করা যায় না। আমি এই এলাকার চেহারা পাল্টে দেব।’
    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন। গত শুক্রবার (২ জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাচাই করে রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
    উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে রুমিন ফারহানা ও এস এন তরুন দে’কে বহিষ্কার করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031