• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

     swadhinshomoy 
    06th Jan 2026 5:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটারঃ হবিগঞ্জ।
    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারের নির্দেশনা মোতাবেক বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে বিভিন্ন সময়ে নানারকম সাহায্য সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে সম্প্রতি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকার মন্দিরের মাঠ নামক স্থানে স্থানীয় শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

    সূত্র মতে, অদ্য ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এর উপস্থিতিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকার মন্দিরের মাঠ নামক স্থানে শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মিডিয়ার কর্মীগণ এবং সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

    এ উপলক্ষ্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশ অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031