নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোট-বড় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩টায় স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
ওই এলাকা থেকে ফোন দিয়ে বলেন আমাদের ৭ নং ওয়ার্ডের ছোট-বড় গোপালপুর স্কুল ৩ টার সময় বন্ধ করে সকল শিক্ষক চলে গেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুল বন্ধ রয়েছে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,৩ টার সময় স্কুল বন্ধ করে সকল শিক্ষক চলে গেছেন।
এলাকাবাসী আরো বলেন পর পর দুই দিন শিক্ষকদের তিনটার সময় চলে যেতে দেখেছি। এলাকাবাসীর কাছে জানতে চাওয়া হলে তারা বলেন স্কুল ৪টার সময় ছুটি হওয়ার কথা থাকলেও শিক্ষকরা তিনটার মধ্যে ছুটি দিয়ে স্কুল বন্ধ করে সবাইকে চলে যেতে দেখা গেছে।
এলাকাবাসী বলেন আমরা জানি ৪ টায় স্কুল ছুটি হয়, তবে এই স্কুলের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকরা তিনটার দিকে ছুটি দিয়ে স্কুল বন্ধ করে চলে যায়। কি কারণে তাড়াতাড়ি স্কুল বন্ধ করে চলে যায় তা আমাদের জানা নেই, এলাকাবাসী বলেন আমাদের গ্রামের বাচ্চাদের স্কুলে পড়ালেখা করতে পাঠায় স্কুল যদি প্রধান শিক্ষক এই ভাবে সময়ের আগে বন্ধ করে দেয়, তাহলে আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের কাছ থেকে কি শিখবে। তারা অভিযোগ করে বলেন আপনারা নিজেরাই দেখলেন ৩টার সময় স্কুল বন্ধ এই ভাবে যদি প্রধান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান চালায় তাহলে আমাদের এলাকার বদনাম হবে।
আপনারা নিজেরাই দেখে গেলেন স্কুল বন্ধ আমরা আসা করব আপনারা এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে যাতে আর স্কুল ৪টার আগে বন্ধ না করে তার ব্যবস্থা করবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার মোঃ মাহিদুল ইসলামের নিকট জানতে চাওয়া হয় আপনি স্কুল ৩টার সময় বন্ধ করতে বলেছেন কিনা তিনি বলেন, না আমি কোন প্রধান শিক্ষককে বলি নাই যে আপনারা ৩ টায় স্কুল বন্ধ করে চলে যান, তিনি আরো বলেন প্রধান শিক্ষক যদি ৩টার সময় স্কুল বন্ধ করে চলে যেয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

