• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চলমান নির্মাণকাজে প্রশ্ন, নীরব দর্শক পৌর কর্তৃপক্ষ 

     swadhinshomoy 
    06th Jan 2026 6:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    আদমদিঘী বগুড়া প্রতিনিধি-
    আদমদিঘীর সান্তাহারে অবৈধভাবে পৌর প্লান ছাড়া আইন বর্হিভূতভাবে সীমানা লংঘন করিয়া ইট সিমেন্ট দিয়ে বিল্ডিং নির্মাণ করার অভিযোগ উঠেছে রেক্সনা পারভিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন গত (৩০নভেম্বর২৫) ।এ বিষয়ে পৌরসভাকে অবগত করলেও পৌর কতৃপক্ষের জোরালো ভুমিকা না থাকায় অবৈধ স্হাপনা নির্মাণ চলছে দিন রাত।

    অভিযোগ সুত্রে জানা যায় আমি মোঃ আজিজুল হক (রাজা), পিতা- মৃত আলহাজ্ব মুনসুর আলী মন্ডল সান্তাহারের স্হানীয় বাসিন্দা থানাঃ- আদমদিঘী, জেলাঃ- বগুড়ার। আমি সান্তাহার পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি দীর্ঘ দিন যাবৎ এখানে সুনামের সহিত বসবাস করিয়া আসিতেছি।

    আমার মালিকানায় সান্তাহার পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম ঢাকা রোড মৎস্য আড়তের পশ্চিম দিকে আমার নিম্ন তপশীল বর্ণিত জমি আছে তার পার্শ্বে খাজনা-খারিজ বর্হিভূতভাবে মোছাঃ রেক্সোনা পারভিন (পিয়ারা), স্বামী- মোঃ রাজু মন্ডল, গ্রামঃ- মঙ্গলপুর, পোস্টঃ-ফতেপুর, থানাঃ- নওগাঁ সদর, জেলাঃ- নওগাঁ। সে প্লান ছাড়া এবং পৌর সীমানা নির্ধারণ না করিয়া বাড়ী নির্মান করিতেছে। এমতাবস্থায় প্রয়োজনীয় পৌর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করিতেছি। উল্লেখ্য যে, নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তিতে আমি গতকাল ৩০/১১/২০২৫ইং তারিখে জেলা বগুড়ার আদমদীঘি সিভির জজ আদালতে মোকদ্দমা দায়ের করি এবং অত্র মোকদ্দমায় আমি গত ৩০/১১/২০২৫ইং তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করিলে শুনানী অন্তে মাননীয় আদালত বিবাদীগণের প্রতি কারণ দর্শানোটিশ-সহ অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করিয়াছেন। সুতরাং অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী যাহাতে নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিতে না পারে, তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ করিতেছি।

    যাহার তফসিল- বগুড়া জেলার, থানা- আদমদীঘি, মৌজা- বশিপুর, জে.এল নং- সাবেক-১৭০, হাল- ০৯, খতিয়ান নং- সিএস-২২৪, এআরআর-৫২৫, আর.এস খতিয়ান নং- ১৮৩৯/১, দাগ নং- সাবেক-১১৭৫, হাল- ২৩৮৮, রকম-ভিটা, জমির পরিমান- ১০ শতক।

    এ বিষয়ে সান্তাহার পৌর ইন্জিনিয়ার আবু রায়হান বলেন, আইন মেনে তাকে নোটিশ করা হয়েছে, তিনি নোটিশের তোয়াক্কা না করেই বাড়ি নির্মাণ করেছেন। তার কোন প্রকার পৌর প্লান নেই এবং এই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031