• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোবিন্দগঞ্জ আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    06th Jan 2026 7:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম

    গাইবান্ধার উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর বিভিন্ন পদবীর ভাতা ভোগী সদস্যদের সাথে এক মতবিনিময় সভা (মঙ্গলবার ৬ই জানুয়ারী) ২০২৬ ইং দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি কর্মকতা শাইনুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ভিডিপিরকমান্ড্যান্ট আবু সোলায়মান বিভিএম এস। এ সময় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষা কুদ্দুস ইয়াফীসহ আনসার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত থেকে তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
    মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সময়মতো ভাতা প্রদান ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
    জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সরকার আনসার ও ভিডিপি বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
    সদস্যদের যৌক্তিক সমস্যা ও প্রস্তাবনা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
    সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031