সুনামগঞ্জ প্রতিনিধি :
জাতীয় ছাত্রশক্তি বিশ্বম্ভরপুর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, গঠনতন্ত্র ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এনসিপি বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক আব্দুস সালাম। সভা সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার সংগঠক শরীফ হোসাইন মিজান।
সভায় বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন. ডি. উছমান গণি, সদস্য সচিব রিদওয়ানুল হক নিহাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব, মকবুল হোসেন ও মোবারক হোসেন।
এছাড়াও ইউনিয়ন প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন রায়হান ওমর, জোবায়ের আহমেদ, আকিল আহমেদ, সালেক আহমেদ ও আতাউর রহমান।
সভায় বক্তারা একটি আদর্শিক, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব ছাত্র সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে অতি দ্রুত জাতীয় ছাত্রশক্তি বিশ্বম্ভরপুর উপজেলা কমিটি গঠনের ঘোষণা দেন তারা।

