মোহাম্মদ জাকির শাহ
নোয়াখালী পতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া বাংলাবাজার এলাকার বাসিন্দা হৃদয় চন্দ্র দাস দীর্ঘ আত্মিক অনুসন্ধান ও গভীর উপলব্ধির মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, ইসলামী বয়ান ও আলেমদের ওয়াজ শুনতে শুনতে ইসলামের প্রতি তার আগ্রহ তৈরি হয়।
এক পর্যায়ে ইসলামের শিক্ষা ও দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মো. আব্দুল্লাহ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরে অবস্থিত অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের চেম্বারে আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে শুভেচ্ছা জানান এবং তার জন্য দোয়া করেন।
নবদীক্ষিত মুসলিম মো. আব্দুল্লাহ বলেন, সত্যের সন্ধানেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যৎ জীবন ইসলামের আদর্শ অনুসরণ করেই গড়ে তুলতে চান।

