• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিদায়ী প্রধান শিক্ষক নিজের কাবিনের জমিতে বিদ্যালয় 

     swadhinshomoy 
    07th Jan 2026 4:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

    মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পৌর এলাকার শ্রীনাথপুর এলাকায় আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য্য।

    মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখক ও গবেষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে এবং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহিদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনয়ারা বেগম, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগম, চৌধুরী আসিফ ইবনে জামালসহ অন্যান্যরা।

    শিক্ষার্থীরা জানান, আমরা যতদিন স্কুলে পড়ছিলাম ম্যাডামের ভালোবাসা পেয়েছি এবং আমাদের ভালোভাবে নিজের মত করে পাঠদান করিয়েছেন। এমন শিক্ষক পাওয়া খুব ভাগ্যের বিষয়। আমরা ম্যাডামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

    উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা তাঁর বিয়ের কাবিনের প্রাপ্ত জমি দান করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন তিনি নিষ্ঠার সঙ্গে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এমন নজির ও উদারতা সচরাচর দেখা বা শুনা যায় না।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031