• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিভৃতে উষ্ণতা ছড়ালেন ইউএনও: ডিমলায় গভীর রাতে কম্বল পেল ‘কোরআনের পাখিরা’ 

     swadhinshomoy 
    07th Jan 2026 4:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আল মিরাজ

    তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন। হাড়কাঁপানো শীতে মাদ্রাসার কোমলমতি শিশুদের কষ্ট লাঘবে গভীর রাতে নীরবে কম্বল নিয়ে হাজির হলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

    মঙ্গলবার (০৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা প্রচার ছাড়াই উপজেলার বিভিন্ন মাদ্রাসায় উপস্থিত হন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। তিনি নিজ হাতে ঘুমন্ত ও জেগে থাকা শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

    এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

    শুধু মাদ্রাসার শিক্ষার্থীরাই নয়, একই রাতে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও অসহায় শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। ফুটপাত, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে শীতে কাতর মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এই মানবিক উপহার।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি চলমান মানবিক উদ্যোগের অংশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের শীতজনিত কষ্ট লাঘব করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। প্রচারবিমুখ এই মানবিক উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031